সৌদি আরবে প্রকাশিত দৈনিক আল ওয়াতানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: গতকাল বিকেলে উত্তর ইয়েমেনে শিয়া অধ্যুষিত প্রদেশ আস সায়াদা’তে এক গাড়ীবোমা বিস্ফোরণে কমপক্ষে ২ ব্যক্তি নিহত এবং অপর ৮ জন আহত হয়েছে।
এক সপ্তাহে এটা নিয়ে ইয়েমেনের উত্তর অঞ্চলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটলো। বোমা বহনকারী উক্ত গাড়ীটি আস সায়াদাহ অঞ্চলের হুসী বাহিনী’র গাড়ীগুলোর মাঝে পার্ক করা ছিল বলে জানা গেছে।
ঐ গাড়ীগুলো আস সায়াদাহ প্রদেশসহ ইয়েমেনের অন্যান্য প্রদেশের বিভিন্ন স্থান হতে যায়দি শিয়াদেরকে সাবেক হুসি নেতা ও যায়দিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা মরহুম আল্লামা সাইয়্যেদ বাদরুদ্দিন আল হুসী জানাযায় অংশগ্রহণ করতে আসা লোকদের স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়েছিল। আর এ হামলার শিকার ঐ সকল ব্যক্তিরাই হয়েছে যারা দূর ও কাছের বিভিন্ন গ্রাম হতে উক্ত স্থানে সমবেত হয়েছিল।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, এ বিস্ফোরণটি পূর্বেকার মত আত্মঘাতী ছিল না বরং বোমা স্থাপনকারী ব্যক্তির কোন খোঁজ উক্ত স্থানে পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে যে, এ সকল বিস্ফোরণের ঘটনার সাথে ইয়েমেন সরকার, আল কায়দা সন্ত্রাসী বাহিনী এবং সালাফি ও সৌদি ওয়াহাবীদের হাত রয়েছে!
প্রাপ্ত সর্বশেষ রিপোর্টের ভিত্তিতে বিগত দিনের হামলায় নিহতদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ জনে দাঁড়িয়েছে।
গত কয়েকদিন পূর্বে ইয়েমেনের আল জওফ প্রদেশে শিয়াদের একটি কাফেলাকে লক্ষ্য করে চালানো উক্ত আত্মঘাতী হামলায় ১৭ জন শিয়া শহীদ হয়েছিল। আহত ব্যক্তিদের মধ্য হতে আরো তিন ব্যক্তি নিহত হওয়ার পর শহীদদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০-এ পৌঁছেছে।
গত বুধবার শিয়ারা সায়াদাহ অঞ্চলে অনুষ্ঠিত গাদীরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।
আত্মঘাতী হামলাকারী ঐ ব্যক্তির পরিচয় এখনো না মিললেও ধারণা করা হচ্ছে যে, এ হামলার পেছনে আল কায়েদা সন্ত্রাসী বাহিনী ও সৌদি আরবের সালাফীদের হাত রয়েছে।
উক্ত হামলায় নিহতদের মধ্যে আল জওফ প্রদেশের হুসী বাহিনী’র প্রতিষ্ঠাতা সদস্য হুসাইন হাজবান ও এ প্রদেশের হুসী বাহিনী’র নেতার পুত্র আব্দুল্লাহ আল ইজ্জি আবদানও রয়েছেন।
উল্লেখ্য যে, প্রায়াত যায়দিয়া শিয়া নেতা আল্লামা সাইয়্যেদ আব্দুল মালেক হুসী, প্রকাশ্যে ও ব্যাপকভাবে ঈদে গাদীরের অনুষ্ঠান পালনের জন্য এ দেশের সকল আহলে বাইত (আ.) এর অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এ ছাড়া তিনি উড়ো ফায়ার (যা আরবদের প্রথার অন্তর্ভুক্ত) করা হতে বিরত থাকার প্রতিও আহ্বান জানান।